Buy from our bookstore and 25% of the cover price will be given to a school of your choice to buy more books. *15% of eBooks.
Audiobooks Narrated by Raja Bhattacharya
Browse audiobooks narrated by Raja Bhattacharya, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
"প্রজাপতি ব্রহ্মা রিসেট বোতাম টিপে সমস্ত বিশ্বকে শেষ করতে চান। তিনি মানুষের প্রতি বিরক্ত, তিনি তার সৃষ্টিতে সবচেয়ে বড় ভুল করেছেন। হেমাঙ্গ, মানসরোবরের সোনার রাজহাঁস মানুষকে ভালোবাসে এবং আতঙ্কিত যে ব্রহ্মা তাদের মুছে ফেলতে চলেছেন। তিনি ব্রহ্মার কাছে অনুনয় করেন যে তাকে প্রমাণ করার একটি সুযোগ দেওয়া হোক যে মানুষের মধ্যে আজও সত্যিকারের ভালবাসা বিদ্যমান ।
স্বর্গীয় সমস্যা সৃষ্টিকারী নারদ ছোট্ট পাখিটিকে বিদর্ভ রাজ্যে পাঠান। তিনি বলেন, হেমাঙ্গের উচিত বিদর্ভের রাজকন্যা দময়ন্তীর সঙ্গে নিষাদের রাজা নলাকে একত্রিত করা। দময়ন্তী এমন একজন সুন্দরী স্বতন্ত্র মনের মানুষ, তাকে উদ্ধার করার জন্য কোন রাজপুত্রের প্রয়োজন নেই। আর অন্য দিকে নলের প্রেম খোঁজার কোনো আগ্রহ নেই, কারণ সে তার গোত্রের জন্য একটি শহর তৈরি করছে। এছাড়াও, তিনি একজন উপজাতীয় রাজা এবং মনে করেন দময়ন্তী তার অবস্থানের অনেক উপরে। ছোট পাখি হেমাঙ্গ কি পারবে এই এই অসম্ভাব্য জুটিকে এক করতে? শুনুন আনন্দ নীলকান্তনের লেখা, নল-দময়ন্তী, শুধু মাত্র স্টোরিটেল-এ!"
"নবান্ন হলো বিজন ভট্টাচার্য-র লেখা একটি বাংলা নাটক। বিজন ভট্টাচার্য শুধুমাত্র একজন বিখ্যাত অভিনেতাই ছিলেন না, ছিলেন এক বিখ্যাত নাট্যকার আর পরিচালক। জনজীবন থেকে আহুত এই নাটকটি সহজ, সরল এবং অনাড়ম্বর। প্রতিবাদ, প্রতিরোধ ও সংগঠনের মধ্যে বেঁচে থাকার এক অভূতপূর্ব প্রেরণা দে এই নাটকটি।"
"বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অন্তর্জগৎ আর বহির্জগতের মিলনের প্রধান সেতু ছিল তাঁর গদ্যে-পদ্যে অবাধ বিচরণের ক্ষমতাটি।এর প্রকৃষ্ট উদাহরণ হল 'ডানা' উপন্যাসখানি. শুরু থেকে শেষ পর্যন্ত অজস্র নাম জানা বা না জানা পাখির পুঙখানুপুঙখ বিবরণে ঠাসা বইটি যেন পাখির ছোটখাটো এনসাইক্লোপিডিয়া।কেবল নীরস বর্ণনার ছটা নয়, আছে জীবনের সবুজ ছোঁয়াও. ডানাকে কেন্দ্র করে কবি, বৈজ্ঞানিক, রূপচাঁদবাবু, বকুলবালা ও সন্ন্যাসীর জীবন ঘূর্ণিপাকে ঘুরে চলে। ডানা আশ্রয়প্রার্থী হয়ে এসেছিল।কিন্তু অচিরেই আশ্রয়প্রার্থী থেকে সে সকলের আশ্রয়দাত্রী হয়ে ওঠে - সকলেই বলে 'আমারে দু' দণ্ড শান্তি দিয়েছিলো' রহস্যময়ী ডানা।ডানা প্রাণীণ ধারায় সকলকে উজ্জীবিত করেছে।
বকুলবালা / রত্নপ্রভার লক্ষ্মণরেখা টানা নারীত্বের পাশে ডানা আধুনিক নারীর পুরুষ নিরপেক্ষ স্বাধীনতা-সাধনার সন্ধিৎসুতার মূর্ত প্রতীক। বৈজ্ঞানিক তাঁকে কাজে, কবি কবিতায় ও রূপচাঁদ সম্ভোগের বাঁধনে বাঁধতে চেয়েছিলেন। কিন্তু ডানা পাখিদের মতোই চঞ্চল। তাই নিরাপদ আশ্রয়ের মায়া ত্যাগ করে ডানা চলে যায় তাঁর প্রশ্নের উত্তর খুঁজতে….ঠিক যেন শীতের দেশের পরিযায়ী পাখি, যাদের কোনো বাসা থাকে না, ঠিকানা থাকে না। গদ্যের কাঠামোয়, কাব্যের সুষমায় ও ভাবের ব্যঞ্জনায় উপন্যাসটি অনুপম সুন্দর হয়ে উঠেছে।"
Join our community for the latest bookish news, reading recommendations, exclusive opening extracts, author events and competitions. It\'s all free. And enter a monthly draw to win a £50 Gift Card. See past winners here